শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ন্যাটোভুক্ত দেশ সুইডেনে অবস্থিত রাশিয়ার দূতাবাসে ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটি। দূতাবাসের দাবি, একটি ড্রোন থেকে লাল রং ভর্তি একটি বাক্স ফেলা হয়েছে এবং আরেকটি ড্রোন থেকে একটি নকল বিস্ফোরক ফেলা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

বৃহস্পতিবার (২ জুলাই) দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘সুইডেনে রাশিয়ার দূতাবাস ড্রোন হামলার শিকার হয়েছে। একটি কোয়াডকপ্টার দূতাবাস প্রাঙ্গণে লাল রং ভর্তি একটি বাক্স ফেলেছে। আরেকটি ড্রোনে সংযুক্ত একটি নকল বিস্ফোরক যন্ত্র দূতাবাস ভবনের ঠিক পাশেই পড়ে যায়।’

দূতাবাস এ ঘটনাকে রাশিয়ার কূটনৈতিক মিশনকে ভয়ভীতি প্রদর্শনের প্রকাশ্য চেষ্টা হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা বলেছে, এ ধরনের ধারাবাহিক হামলা এবং এর পরিণতির পূর্ণ দায় সুইডেনের।

এর আগে রাশিয়ার কূটনৈতিক মিশন জানিয়েছিল, ২০২৪ সালের মে মাস থেকে এ পর্যন্ত রাশিয়ার কূটনৈতিক স্থাপনাগুলোতে ১৫টিরও বেশি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দূতাবাসের দাবি, কয়েকটি ঘটনায় ভারী কাচের পাত্রে রং বহন করা হয়েছিল, যা বিধ্বস্ত হলে কাচের টুকরা ও ওজনের কারণে গুরুতর আঘাতের ঝুঁকি ছিল।

আরও পড়ুন

খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

রাশিয়ার জানিয়েছে, প্রতিটি ঘটনার পর পুলিশকে অবহিত করা হয়েছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বাগতিক দেশ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হামলাকারীকে শনাক্ত করা যায়নি এবং একই ধরনের ঘটনা অব্যাহত রয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন, সুইডিশ কর্তৃপক্ষের নীরব সমর্থনের মাধ্যমেই সুইডেনে রাশিয়ার কূটনৈতিক মিশনে এসব ড্রোন হামলা ঘটছে। তিনি ভিয়েনা কনভেনশনের অধীনে সুইডেনকে তার আন্তর্জাতিক দায়বদ্ধতা কঠোরভাবে পালনের আহ্বান জানান।

ভোরের আকাশ/এনএস

সুইডেনরুশ দূতাবাস

শেয়ার করুন: