শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন ফেডারেল এজেন্টরা যুক্তরাষ্ট্রে তাদের গ্রেপ্তার করেছেন বলে শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রে কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনির স্থায়ীভাবে বসবাসের অনুমতি বাতিল করার পর শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলেছে, হামিদেহ সোলেইমানি আফশার এবং তার কন্যা বর্তমানে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে রয়েছেন। ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল সোলেইমানির পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগের জেরে হামিদেহ সোলেইমানি আফশার ও তার মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে।

হামিদেহ আফশার বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। তবে চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের একদল আন্দোলনকারীর একটি গণপিটিশনে তাকে দেশটি থেকে প্রত্যাবাসনের আহ্বান জানানো হয়েছিল। পিটিশনে বলা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ ও ইরানি সামরিক কমান্ডারের আত্মীয় তিনি। সূত্র: রয়টার্স, আল জাজিরা।

ভোরের আকাশ/এসএইচ

 

যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রে

শেয়ার করুন: