শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ক-আজারবাইজান বয়কটের ডাক ভারতে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ক-আজারবাইজান বয়কটের ডাক ভারতে
পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ক-আজারবাইজান বয়কটের ডাক ভারতে

কাশ্মিরে প্রাণঘাতী হামলার পর পাকিস্তানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোয় তুরস্ক ও আজারবাইজানের প্রতি ভারতীয়দের ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে দেশ দুটির জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে অবস্থান হারাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তুরস্কের পণ্য বর্জনের ডাক জোরাল হচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতের অন্তত দুটি ট্রাভেল বুকিং কোম্পানির তথ্যমতে, গত এক সপ্তাহে তুরস্ক ও আজারবাইজানে ভ্রমণ বুকিং প্রায় ৬০ শতাংশ কমেছে। সেই সঙ্গে বুকিং বাতিল বেড়েছে ২৫০ শতাংশ।

ইজিমাইট্রিপ-এর সিইও রিকান্ত পিত্তি জানান, ভূ-রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব সরাসরি পড়েছে পর্যটনে। তুরস্কে যাত্রা বাতিলের হার ২২ শতাংশ এবং আজারবাইজানের ক্ষেত্রে ৩০ শতাংশ বেড়েছে। পরিবর্তে অনেক ভারতীয় এখন জর্জিয়া, সার্বিয়া, গ্রিস, থাইল্যান্ড ও ভিয়েতনামকে পছন্দ করছেন।

ইক্সিগো, মেক মাই ট্রিপসহ কয়েকটি জনপ্রিয় বুকিং প্ল্যাটফর্ম ইতোমধ্যেই তুরস্ক, আজারবাইজান ও চীনে ফ্লাইট ও হোটেল বুকিং সেবা সাময়িক বন্ধ রেখেছে।

ইজিমাইট্রিপের প্রতিষ্ঠাতা নিশান্ত পিত্তি বলেন, “গত বছর প্রায় ২.৮৭ লাখ ভারতীয় তুরস্ক সফর করেছেন এবং ২.৪৩ লাখ গিয়েছেন আজারবাইজান। কিন্তু পাকিস্তানের প্রতি প্রকাশ্য সমর্থনের পর আমরা কি এখনো তাদের অর্থনীতিকে সাহায্য করব?”

এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভারতজুড়ে বিভিন্ন স্থানে তুরস্কবিরোধী বিক্ষোভ হয়েছে এবং ভারতীয় ব্যবসায়ীরা তুরস্ক থেকে পণ্য আমদানি নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মিরে হামলায় ২৫ ভারতীয় নাগরিক নিহত হন। এরপর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে এবং সীমান্তে পাল্টাপাল্টি হামলা হয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ভারতের জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় তুরস্ক ও আজারবাইজানের অবস্থানের বিরুদ্ধে।

ভোরের আকাশ//হ.র

আজারবাইজানভ্রমণভারত ভ্রমণতুরস্ক

শেয়ার করুন: