শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি শেষের পথে, আতঙ্ক ও ক্ষোভে সাধারণ ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষের দিকে চলে আসায় আবারও উদ্বেগে পড়েছেন সাধারণ ইরানিরা। গত ৮ এপ্রিল শুরু হওয়া এই যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষোভও বাড়ছে।

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি রোববার (১৯ এপ্রিল) তেহরান থেকে জানিয়েছেন, ইরানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান হবে—এমন একটি ক্ষীণ আশা এখনো রয়েছে মানুষের মধ্যে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা চলাকালে সাধারণ মানুষ আশাবাদী হয়ে উঠেছিলেন। কারণ, এমন চুক্তি হলে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হতো, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হতে পারত।

দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের সাধারণ জনগণকে নানা ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে ভবিষ্যৎ নিয়ে ভাবতে গেলে সেই আশার জায়গা দ্রুতই হতাশা ও অনিশ্চয়তায় পরিণত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তৌহিদ আসাদি আরও বলেন, ইরানিদের মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে। তারা শুধু সম্ভাব্য যুদ্ধ নিয়েই উদ্বিগ্ন নন, বরং হঠাৎ করে অপ্রত্যাশিত কোনো ঘটনার আশঙ্কাও তাদের ভাবিয়ে তুলছে। এমনকি যুদ্ধবিরতি চলাকালীন সময়েও এই ভয় কাটেনি।

তার মতে, অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলাকালীন সময়েই ইরান আকস্মিক হামলার শিকার হয়েছিল, যা ছিল অপ্রত্যাশিত ও নজিরবিহীন। ফলে অনেকেই আশঙ্কা করছেন, আবারও তেমন কিছু ঘটতে পারে।

তবে এর মাঝেও যুদ্ধ শুরুর পর থেকেই সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধের মানসিকতা লক্ষ্য করা গেছে। অনেকেই দিন-রাত সরকারের প্রতি সমর্থন জানিয়ে নিজেদের অবস্থান প্রকাশ করে আসছেন এবং এখনো তা অব্যাহত রেখেছেন।

ভোরের আকাশ/সু.পা

আতঙ্ক ও ক্ষোভে ইরানিরা

শেয়ার করুন: