শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে স্টোরে বন্দুক হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে স্টোরে বন্দুক হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রে স্টোরে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে একটি ‘টার্গেট’ স্টোরে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অস্টিন পুলিশ জানায়, সোমবার স্থানীয় সময় হামলার পরও ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনার কাজ চলছিল এবং তদন্ত অব্যাহত রয়েছে। তবে পুলিশ তাদের বিবৃতিতে কেউ আহত হয়েছেন কি না তা স্পষ্ট করেনি।

অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি সেবা সংস্থা সামাজিক মাধ্যম এক্স-এ জানায়, তারা চারজনকে সহায়তা দিয়েছে, যদিও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি সাদা চামড়ার এক পুরুষ, যার পরনে ছিল শর্টস ও হাওয়াইয়ান ফুলের নকশার শার্ট। হামলার পর আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং স্থানীয়দের ওই ব্যক্তির কাছাকাছি না যেতে সতর্ক করা হয়।

ঘটনাটি ঘটল এমন এক সময়ে, যখন নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে কেনাকাটার মৌসুম চলছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দোকানের পার্কিং লটে বিপুল সংখ্যক পুলিশ ও জরুরি সেবা কর্মী দ্রুত ছুটে যাচ্ছেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: