শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

যুদ্ধ বন্ধে সুখবর নেই, ইরানকে দায়ী করলেন রুবিও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুদ্ধ বন্ধে সুখবর নেই, ইরানকে দায়ী করলেন রুবিও
যুদ্ধ বন্ধে সুখবর নেই, ইরানকে দায়ী করলেন রুবিও

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আলোচনায় এখনো কোনো উল্লেখযোগ্য অগ্রগতি বা সমঝোতার সম্ভাবনা তৈরি হয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তেহরানের ‘অগ্রহণযোগ্য’ এবং কিছু ক্ষেত্রে ‘চরমমাত্রার’ দাবির কারণেই এই আলোচনা থমকে রয়েছে বলে তিনি সরাসরি ইরানকে দায়ী করেন।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।

এরপর জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে প্যারিসের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে তিনি বলেন, আলোচনায় দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনো বড় ব্যবধান রয়েছে।

রুবিওর কথায়, ইরানের দাবিগুলো শুধু অগ্রহণযোগ্যই নয়, কিছু দাবি আপত্তিকর, হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত।

তিনি বলেন, এখন পর্যন্ত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চান বলে জানিয়েছেন রুবিও। তবে সব সমস্যার সমাধান যে আলোচনার মাধ্যমে সম্ভব হবে, এমন নিশ্চয়তা নেই বলেও মন্তব্য করেন তিনি।

রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই সমস্যাসহ সব সমস্যার কূটনৈতিক সমাধান চান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কখনো কখনো তা সম্ভব হয় না।

এর আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা এগোলে নতুন করে হামলা শুরুর আশঙ্কা কম।

ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে সমঝোতা হলে সংঘাত ফের শুরুর সম্ভাবনা কম বলে মনে করেন তিনি।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: