শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের মাহশাহর পেট্রোক্যামিকেল স্থাপনায় ইসরায়েলী হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ জুন ২০২৬, ২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের একটি পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে আবারও যুদ্ধ শুরু হয়েছে। এরমধ্যেই জ্বালানি অবকাঠামোতে হামলা হলো।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খুজেস্তান প্রদেশের কারুন মাহশাহর পেট্রোক্যামিকেল কোম্পানিতে হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের হামলায় এটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বলা হচ্ছে। গত এপ্রিলে এই একই স্থাপনায় পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

গতকাল রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাব দিতে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল ছোড়ে। এরপর আজ সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা মিসাইল হামলা চালায়।

আরও পড়ুন

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘অপারেশন নাসর’ শুরু

এরপর পাল্টা জবাব হিসেবে ইয়েমেন থেকে হুতিরা মিসাইল ছোড়ে। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকে মিসাইল ছোড়া শুরু হয়। দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফা মিসাইল ছুড়েছে। অপরদিকে ইসরায়েল জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ইসরায়েলের বিভিন্ন জায়গায় মিসাইলগুলো আঘাত হেনেছে। এরমধ্যে একটি মিসাইল সরাসরি সামরিক কাঠামোতে হিট করেছে বলেও শোনা যাচ্ছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: