শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের হত্যা ‘অগ্রহণযোগ্য’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ৭:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের হত্যা ‘অগ্রহণযোগ্য’
গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের হত্যা ‘অগ্রহণযোগ্য’

গাজা উপত্যকায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলি চালানো এবং তাদের হত্যা পুরোপুরি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান কাজা কালাস। মঙ্গলবার তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার-এর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এই সতর্কবার্তা প্রদান করেন।

কাজা কালাস বলেন, “গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের হত্যা বা গুলি চালানো একেবারেই অগ্রহণযোগ্য। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে আমাদের সব ধরনের বিকল্প হাতে রয়েছে।”

ইইউ’র প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনও একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, “গাজার যে ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি, তা সহ্য করা যায় না। গাজার বেসামরিকরা দীর্ঘদিন ধরে ভয়াবহ ভোগান্তির মধ্যে রয়েছে এবং এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত।”

তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় ইতোমধ্যে ৫৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় দেড় লাখ আহত হয়েছেন। ইসরায়েলি সেনারা খাদ্য ও ত্রাণ সামগ্রীর প্রবেশেও বাধা দিচ্ছে, সেই সঙ্গে ত্রাণবাহী গাড়ি থেকে গাজায় ত্রাণ নিতে আসা লোকজনের ওপর গুলি চালানোর ঘটনা ঘটছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর নিন্দার পরও এই হত্যাকাণ্ড বন্ধ না হওয়ায়, মধ্যপ্রাচ্যের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইইউ এবার ইসরায়েলকে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: