শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানে দুই হাজারের বেশি বন্দির সাজা মওকুফ বা কমানোর অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তবে দেশটির বিচার বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে জড়িত কেউ এই তালিকায় নেই।

ইসলামি বিপ্লবের বার্ষিকী সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষে অতীতেও এ ধরনের সাধারণ ক্ষমা দিয়ে থাকেন সর্বোচ্চ নেতা।

বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের প্রধানের অনুরোধে খামেনি ২ হাজার ১০৮ জন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ, কমানো বা পরিবর্তনের অনুমোদন দিয়েছেন।

তবে বিচার বিভাগের উপপ্রধান আলি মোজাফফারির বরাত দিয়ে বলা হয়েছে, সাম্প্রতিক দাঙ্গা ও বিক্ষোভে জড়িত অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্তরা এই তালিকার অন্তর্ভুক্ত নন।

গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়, যা ৮ ও ৯ জানুয়ারি সবচেয়ে তীব্র আকার ধারণ করে।

তেহরান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অস্থিরতায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিকও রয়েছেন। সরকার এই সহিংসতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও পরে তা বিদেশি-উসকানিতে সহিংস দাঙ্গায় পরিণত হয়, যেখানে হত্যাকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ভোরের আকাশ/নি. ব

ইরানের খবর

শেয়ার করুন: