জাতিসংঘে গাজার মানবিক বিপর্যয়ের ছবি দেখালেন এরদোয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের চিত্র বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধিবেশনে দেওয়া বক্তৃতায় তিনি গাজার ক্ষুধার্ত মানুষের ছবি প্রদর্শন করে ইসরায়েলের তীব্র সমালোচনা করেন।
এরদোয়ান বলেন, “আপনার বিবেককে জাগ্রত করুন এবং প্রশ্ন করুন—২০২৫ সালে এমন বর্বরতার কোনো যুক্তি থাকতে পারে কি? এই লজ্জাজনক দৃশ্যগুলো গাজায় ঘটছে এবং প্রায় ২৩ মাস ধরে চলছে।”
তিনি আরও বলেন, “শিশুরা যখন অনাহারে ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তখন কীভাবে মানবতা চুপ থাকতে পারে? এই পরিস্থিতিতে আমরা কি শান্তি খুঁজে পাব?”
ভোরের আকাশ//হ.র