শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলকে ভূতুড়ে শহরে পরিণত করার হুঁশিয়ারি আয়াতুল্লাহ খাতামির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৫:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলকে ভূতুড়ে শহরে পরিণত করার হুঁশিয়ারি আয়াতুল্লাহ খাতামির
ইসরায়েলকে ভূতুড়ে শহরে পরিণত করার হুঁশিয়ারি আয়াতুল্লাহ খাতামির

ইরান যদি আবারো ইসরায়েলের হামলার শিকার হয়, তবে তেলআবিবকে “ভূতুড়ে শহরে” পরিণত করা হবে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের অন্তর্বর্তীকালীন জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি।

শুক্রবার জুমার খুতবায় তিনি বলেন, “শত্রুরা বরাবরই ইরানকে ধ্বংস করতে চেয়েছে। আজ তারা আরও মরিয়া হয়ে উঠেছে, কারণ তারা নিজেদের অস্তিত্ব সংকটে দেখতে পাচ্ছে। কিন্তু আমরা তুফানের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি।”

খাতামির মতে, বিশ্বব্যাপী ইসরায়েলবিরোধী জনমত ও বিক্ষোভের বিস্তার প্রমাণ করে যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে। বিপরীতে, ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব বাড়ছে বলে তিনি দাবি করেন।

তিনি উল্লেখ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দেশ সাহসিকতার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। খাতামির ভাষায়, “আমরাই কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি।”

ইসরায়েলকে ‘একটি ক্যানসারসদৃশ টিউমার’ আখ্যা দিয়ে তিনি বলেন, “যদি এই টিউমার নির্মূল না করা হয়, তবে ইসরায়েল অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গেও সিরিয়ার মতো আচরণ করবে।”

আয়াতুল্লাহ খাতামি দাবি করেন, ইসরায়েল গত ১৩ জুন থেকে টানা ১২ দিন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এর পাল্টা জবাবে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোরদো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।

এরপর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’র অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন দখলকৃত শহরে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একইসঙ্গে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল-উদেইদেও ক্ষেপণাস্ত্র ছোড়ে।

যদিও বর্তমানে ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, আয়াতুল্লাহ খাতামি হুঁশিয়ার করে বলেন, “ইসরায়েল যদি ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে তেলআবিব এক ভূতুড়ে শহরে রূপ নেবে।”

আয়াতুল্লাহ খাতামি আরও বলেন, “যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে রক্ষায় যুদ্ধে নেমেছে। তাই ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগান আজও ইরানিদের হৃদয়ে বাজে।”

তিনি অভিযোগ করেন, “গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র অন্তত ২৫টি দেশে সরাসরি বা পরোক্ষভাবে আগ্রাসন চালিয়েছে। এসব ঘটনা ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে।”

সূত্র: মেহর নিউজ এজেন্সি

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: