শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদে কুয়েতে জনসমাগম নিষিদ্ধ, বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ধরনের জনসমাগম ও অনুষ্ঠান আয়োজনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত সরকার। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে অবস্থানরত বাংলদেশি প্রবাসীদের স্থানীয় আইন মেনে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১৭ মার্চ) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঈদের ছুটিতে যেকোনো ধরনের নাট্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান বা কনসার্ট এবং বিবাহ অনুষ্ঠানসহ সব ধরনের গণজমায়েত বন্ধ রাখতে হবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কুয়েত সরকারের এই সময়োপযোগী ও কঠোর নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করার জন্য বাংলাদেশি নাগরিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ দূতাবাস তাদের বার্তায় আরও বলেছে যে, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতিতে কুয়েতের স্থানীয় আইন এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা মেনে চলা প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত জরুরি। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবাসীদের সচেতন ও সহযোগিতামূলক আচরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা বজায় রাখতে কুয়েতি কর্তৃপক্ষের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়টিও গুরুত্বের সাথে স্মরণ করিয়ে দেওয়া হয়।

ভোরের আকাশ/এসএইচ

কুয়েতজনসমাগম নিষিদ্ধ

শেয়ার করুন: