শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পেজেশকিয়ানের সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে: শাহবাজ শরিফ

ভোরের আকাশ প্রতিবেদন

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৩:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ইসলামাবাদ সফর সম্পর্কে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান এই গুরুত্বপূর্ণ সফরে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য অপেক্ষা করছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পথ তৈরি করবে।  গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ কথা লেখেন।  

শাহবাজ শরিফ লেখেন, আমার ভাই, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মহামান্য ডক্টর মাসুদ পেজেশকিয়ানকে পাকিস্তানে তার সরকারি সফরে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি।

তিনি লেখেন, আমরা এই গুরুত্বপূর্ণ সফরে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য অপেক্ষা করছি যা পাকিস্তান-ইরান সম্পর্ককে আরও শক্তিশালী করার পথ তৈরি করবে।

এর আগে শনিবার সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে স্বাগত জানানোর পর, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে লেখেন, পাকিস্তান এবং ইরান দুটি দেহে এক আত্মা।

উল্লেখ্য,দুইদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  সফরে পেজেশকিয়ানের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছেন, যার মধ্যে জেষ্ঠ্য মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন।

পেজেশকিয়ানের আগমনের পর পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ এবং লাহোরে ইরানের কনসাল জেনারেল তাকে স্বাগত জানান। ইরানের প্রেসিডেন্ট  হিসেবে এটি পেজেশকিয়ানের প্রথম পাকিস্তান সফর।  আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শেষবার ২৬ মে ইরান সফর করেছিলেন।

ভোরের আকাশ/তাকা

শাহবাজ শরিফইরানপাকিস্তান

শেয়ার করুন: