শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাপানে নির্বাচনে তাকাইচির দল বিপুল ভোটে জয়ী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির দল দেশটির সাধারণ নির্বাচনে বিপুল ভোটে  জয়লাভ করেছে। দেশটির সংসদের নিম্নকক্ষে বিপুল ভোটে জয়ী হয়েছে তারা। সরকারি সম্প্রচারক এনএইচকের সংগ্রহ করা ফলাফল অনুসারে, রোববারের নির্বাচনে শক্তিশালী নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৩১৬টি আসন জিতেছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৩৩টি আসনের চেয়ে অনেক বেশি।

জয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাকাইচি বলেন, আমরা ধারাবাহিকভাবে দায়িত্বশীল এবং সক্রিয় আর্থিক নীতির গুরুত্বের ওপর জোর দিয়েছি। তিনি বলেন, আমরা আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেব। আমরা প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করবো।

তাকাইচি অত্যন্ত জনপ্রিয় এবং ক্ষমতাসীন এলডিপি গত সাত দশকের বেশিরভাগ সময় ধরে জাপানকে শাসন করেছে। তবে তহবিল এবং ধর্মীয় কেলেঙ্কারির কারণে দলটিকে কিছুটা চাপে থাকতে হয়েছে। দলের রাজনৈতিক ভাগ্য পরিবর্তনের আশায় প্রধানমন্ত্রী তাকাইচি এই আগাম নির্বাচনের ডাক দেন।

তাকাইচি করছাড় ও ভর্তুকির প্রতিশ্রুতি দিয়ে অনেক ভোটারের সমর্থন অর্জন করেছেন। তবে সমালোচকদের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে তা জাপানের ধীরগতির অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করতে পারে।

টোকিওসহ বিভিন্ন শহরে গত কয়েক দিনের রেকর্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও ভোটারদের মধ্যে উৎসাহে ভাটা পড়েনি। তুষারের কারণে অনেক এলাকায় ভোটকেন্দ্র আগে বন্ধ করে দিতে হলেও তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে লোকজন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই নেত্রী তরুণ প্রজন্মের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছেন।

 ভোরের আকাশ/আ.র

জাপানে নির্বাচন

শেয়ার করুন: