শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিহারে অ্যাম্বুলেন্সের ভেতরে তরুণীকে গণধর্ষণ, চালক ও টেকনিশিয়ান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ৩:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিহারে অ্যাম্বুলেন্সের ভেতরে তরুণীকে গণধর্ষণ, চালক ও টেকনিশিয়ান গ্রেপ্তার
বিহারে অ্যাম্বুলেন্সের ভেতরে তরুণীকে গণধর্ষণ, চালক ও টেকনিশিয়ান গ্রেপ্তার

ভারতের বিহারে অ্যাম্বুলেন্সের ভেতরে অজ্ঞান অবস্থায় থাকা এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ২৪ জুলাই বিহারের বোধ গায়ার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে হোম গার্ড পদে নিয়োগের শারীরিক পরীক্ষা চলাকালে এক ২৬ বছর বয়সী তরুণী অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়।

অভিযোগ অনুযায়ী, তরুণী যখন অ্যাম্বুলেন্সে অজ্ঞান অবস্থায় ছিলেন, তখন একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে। জ্ঞান ফিরে পাওয়ার পর তরুণী এই অভিযোগ করেন এবং বোধ গায়া থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে। প্রাথমিক তদন্ত শেষে অ্যাম্বুলেন্সের চালক বিনয় কুমার ও টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অ্যাম্বুলেন্সের গতিপথ নিশ্চিত করা গেছে।

ভুক্তভোগীর শারীরিক পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পুলিশের এক মুখপাত্র বলেন, “এই ঘটনায় আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনগণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই নিরাপত্তা বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: