তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
উত্তর তিব্বতের পার্বত্য নাগচু এলাকার একটি উচ্চ পার্বত্য কাউন্টিতে এই ভূমিকম্পের সৃষ্টি হয়। এই উৎপত্তিস্থলটি তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থলের আশেপাশের ৫ কিলোমিটার এলাকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৮৬৪ মিটার।
ভূমিকম্পটি স্থানীয় এলাকায় অত্যন্ত জোরালোভাবে অনুভূত হলেও প্রত্যন্ত ও দুর্গম পার্বত্য অঞ্চল হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভোরের আকাশ/আ.র