শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লেবানন ইস্যুতে ইসরায়েলকে ইসমাইল কানির কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হওয়ার পরও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। দুই দেশের মধ্যকার সমঝোতায় লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও তা কার্যকর না হওয়ায় ইসরায়েলকে অঞ্চল থেকে বিতাড়নের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। সোমবার (২২ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসমাইল কানি বলেন, ইসরায়েল যদি স্বেচ্ছায় সরে না যায়, তাহলে ২০০০ সালে যেভাবে তাদের দক্ষিণ লেবানন থেকে নিঃশর্তভাবে পিছু হটতে হয়েছিল, সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুদস ফোর্স প্রধান বলেন, ইসরায়েল যদি তাদের আগ্রাসন ও দখলদারিত্ব অব্যাহত রাখে, তবে অপমান ও পরাজয়ের মধ্য দিয়ে তাদের এই অঞ্চল থেকে বিতাড়িত করা হবে।

তিনি আরও বলেন, “আপনারা যদি স্বেচ্ছায় দক্ষিণ লেবানন থেকে সরে না যান, তবে ২০০০ সালের সেই মহাকাব্যের পুনরাবৃত্তি ঘটবে। ওই বছর ইসরায়েল চরম লাঞ্ছনার মধ্য দিয়ে লেবানন ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। এখন সিদ্ধান্ত আপনাদের।”

এদিকে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কিছু সময়ের জন্য অচলাবস্থা তৈরি হয়েছিল। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্পের হুমকিমূলক বক্তব্য প্রকাশ হওয়ার পর ইরানি প্রতিনিধি দল আলোচনার টেবিলে ফিরতে অস্বীকৃতি জানায়। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত ছিল।

অন্যদিকে আলোচনায় অংশ নেওয়া এক মার্কিন কূটনীতিক দাবি করেন, ইরানি প্রতিনিধিরা কখনোই আলোচনা থেকে সরে যাননি। তারা গভীর রাত পর্যন্ত বৈঠকে অংশ নিয়েছেন। আলোচনায় হরমুজ প্রণালি, লেবাননের পরিস্থিতি, পরমাণু ইস্যু এবং সমঝোতা স্মারক বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা জানান, উচ্চপর্যায়ের এই আলোচনা সোমবার শেষ হওয়ার কথা রয়েছে। তবে কারিগরি কমিটির সদস্যরা পরবর্তী বৈঠকের প্রস্তুতির জন্য সেখানে অবস্থান করবেন।

আরও পড়ুন

শিকাগোতে বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮

চুক্তিতে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং লেবাননসহ সব ধরনের শত্রুতা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ২২ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করা হয়। এ ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২৫ মে লেবাননে ‘মুক্তি দিবস’ পালন করা হয়। সূত্র: আল জাজিরা 

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: