শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গভীর রাতে রাস্তায় ছদ্মবেশে নারী পুলিশ, তিন ঘণ্টায় ৪০ পুরুষের ‘প্রস্তাব’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

শহরের নারী নিরাপত্তা বোঝার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নেন ভারতের হায়দরাবাদের এক ঊর্ধ্বতন নারী পুলিশ কর্মকর্তা। সাধারণ নারীর ছদ্মবেশে মধ্যরাতে একা দাঁড়িয়ে তিনি নিজেই যাচাই করেন পরিস্থিতি। আর সেই অভিজ্ঞতাই সামনে আনে উদ্বেগজনক চিত্র।

হায়দরাবাদের মালকাজ়গিরির পুলিশ কমিশনার সুমতি, যিনি তেলঙ্গানা ক্যাডারের একজন সিনিয়র আইপিএস কর্মকর্তা। রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত মালকাজ়গিরি থানার নিকটবর্তী বাসস্ট্যান্ডে সাধারণ নারীর বেশে একা অবস্থান করেন তিনি।

এই তিন ঘণ্টার মধ্যেই প্রায় ৪০ জন পুরুষ তার কাছে এগিয়ে আসে। কেউ কথা বলার চেষ্টা করে, কেউ কুপ্রস্তাব দেয়। তাদের মধ্যে অনেকেই ছিলেন তরুণ, এমনকি কয়েকজন ছাত্রও ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে বেশ কিছু ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে কেউই বুঝতে পারেননি যার সঙ্গে তারা কথা বলছেন তিনি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন

ইরানের প্রতিরোধে হরমুজ ছাড়তে বাধ্য হলো মার্কিন যুদ্ধজাহাজ

পুলিশ সূত্র জানায়, অভিযোগের ওপর নির্ভর না করে বাস্তব পরিস্থিতি অনুধাবনের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযানের পর সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিকভাবে মামলা না করে তাদের কাউন্সেলিংয়ের জন্য ডেকে পাঠানো হয় এবং জনসমক্ষে নারীদের প্রতি আচরণ সম্পর্কে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। 
এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের, বিশেষ করে নারীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের উদ্যোগ বাস্তব সমস্যাকে সামনে আনার পাশাপাশি সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এটি সুমতির প্রথম এমন উদ্যোগ নয়। কর্মজীবনের শুরুতে ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ হিসেবে কাজিপেট রেলস্টেশন এলাকায় নারীদের নিরাপত্তা যাচাই করতে তিনি একই ধরনের অভিযান পরিচালনা করেছিলেন। তিনি এর আগে ‘স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো (এসআইবি)’-এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত ১ মে তিনি মালকাজ়গিরির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ভোরের আকাশ/আ.র

ছদ্মবেশে নারী পুলিশ

শেয়ার করুন: