শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের পথে কানাডার নতুন পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ জুন ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নতুন জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কৌশল ‘এআই ফর অল’ ঘোষণা করেছে কানাডা সরকার। সরকারের দাবি, এই উদ্যোগের ফলে ২০৩১ সালের মধ্যে দেশে প্রায় ২ লাখ ৫০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে অতিরিক্ত ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি যোগ হবে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি টরন্টোতে এ কৌশল উন্মোচন করেন। পরিকল্পনার অংশ হিসেবে দেশীয় এআই কোম্পানিগুলোকে সহায়তা দিতে ৫০০ মিলিয়ন কানাডিয়ান ডলারের একটি প্রযুক্তি তহবিল গঠন করা হবে।

সরকারের মতে, এআই প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার ও বিভিন্ন খাতে এর প্রয়োগ বাড়লে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, যার ফলে অর্থনীতিতে অতিরিক্ত প্রায় ২০০ বিলিয়ন কানাডিয়ান ডলার যোগ হতে পারে।

আরও পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে দিল্লিতে বিক্ষোভ

নতুন কৌশলের লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে কানাডার ব্যবসা প্রতিষ্ঠানে এআই ব্যবহারের হার বর্তমান প্রায় ১২ শতাংশ থেকে ৬০ শতাংশে উন্নীত করা। পাশাপাশি তরুণদের জন্য এআইভিত্তিক চাকরি ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক এআই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই কানাডা এই উচ্চাভিলাষী কৌশল গ্রহণ করেছে।

ভোরের আকাশ/জেআ

অর্থনীতিকানাডাকৃত্রিম বুদ্ধিমত্তা

শেয়ার করুন: