শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতের রাজনীতি

উত্তরপ্রদেশে ভুয়া ভোটার ধরা পড়ায় কোণঠাসা বিজেপি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পঞ্চায়েত ভোটের আগে ভারতের উত্তরপ্রদেশে রাজনৈতিক চাপের মুখে পড়েছে দেশটির ক্ষমতাসীন পার্টি বিজেপি। স্থানীয় নির্বাচন কমিশনের দাবি, রাজ্যে এক কোটি ভুয়া ভোটারের সন্ধান পাওয়া গেছে।

কমিশন জানিয়েছে, একই নাম ও ঠিকানা একাধিকবার ব্যবহার হয়েছে এমন অনেক ভোটার আছে রাজ্যটিতে। অনেক ভোটারের বয়স ও লিঙ্গ পর্যন্ত হুবহু মিলে গেছে।

কমিশন সূত্রে জানা গেছে, এবারই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফেস রেকগনিশন প্রযুক্তি ব্যবহার করে ভোটার তালিকা খতিয়ে দেখা হচ্ছে।

কমিশনের রিপোর্ট হাতে আসতেই রাজ্যজুড়ে আলোড়ন পড়ে গেছে। বুথ লেভেল অফিসারদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটারের বৈধতা যাচাই করতে। সন্দেহজনক নাম পাওয়া গেলে দ্রুত তালিকা থেকে বাদ দেওয়ারও নির্দেশ রয়েছে।

রাজ্য নির্বাচনী কর্মকর্তা রাজপ্রতাপ সিং জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করতে এআই প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। বিরোধীরা বলছে, দীর্ঘদিন ধরে ভুয়া ভোটারদের আশ্রয় দিয়ে বিজেপি ভোটের সুবিধা নিয়েছে। এবার সেই সুযোগ কেটে দেওয়ায় শাসক দল কার্যত কোণঠাসা হয়ে পড়ছে।

কমিশন জানিয়েছে, সংবেদনশীল বুথগুলোতে বাড়তি নজরদারি থাকবে এবং প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে যাতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না ওঠে।

ভোরের আকাশ/মো.আ.

বিজেপিভারত

শেয়ার করুন: