শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাহরাইন থেকে বাংলাদেশিদের জন্য দূতাবাসের বিশেষ ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের গাল্ফ এয়ারের মাধ্যমে ঢাকায় ফেরার একটি বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করেছে।

দূতাবাস জানিয়েছে, সৌদির দাম্মাম হয়ে ঢাকায় যাবে এই বিশেষ ফ্লাইট।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ দূতাবাসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ফ্লাইটে যেতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ফেসবুক পাতায় দেওয়া নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন পাওয়া সম্পূর্ণভাবে গালফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে। আগে আসলে আগে আসন পাওয়ার ভিত্তিতে যাত্রী নির্বাচন করা হতে পারে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, সম্ভাব্য যাত্রার তারিখ আগামী ২০ মার্চ ২০২৬ অথবা এর কাছাকাছি কোনো দিন নির্ধারণ করা হতে পারে। প্রতি আসনের ভাড়া আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, বাহরাইন থেকে দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট অনুমতির খরচও এই ভাড়ার মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। আগ্রহী নাগরিকদের আগামী ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

দূতাবাস আরও জানিয়েছে, ফ্লাইট পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত ও বিস্তারিত তথ্য গালফ এয়ারের পক্ষ থেকেই জানানো হবে।

ভোরের আকাশ/নি

বাহরাইনবিশেষ ফ্লাইট

শেয়ার করুন: