শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এবার ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
এবার ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
এবার ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে ফ্রান্স। এর মাধ্যমে বয়সভিত্তিকভাবে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপকারী ইউরোপের প্রথম দেশ হলো ফ্রান্স।

মঙ্গলবার (২১ জুলাই) দেশটির জাতীয় পরিষদ ও সিনেটে বিলটি অনুমোদন পায়। শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের নেতিবাচক প্রভাব কমাতেই এ আইন করা হয়েছে।

নতুন আইনে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সী কোনো শিশু নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। একই সঙ্গে বর্তমানে থাকা অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট অপসারণে সামাজিক মাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে চার মাস সময় দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, প্ল্যাটফর্মগুলোকে ফ্রান্সের গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে, যাতে ব্যবহারকারীদের প্রকৃত বয়স নিশ্চিত করা যায়।

ফ্রান্সের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক জুনিয়র মন্ত্রী অ্যান লে হেনাফ বলেন, শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ ইউরোপে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দীর্ঘদিন ধরেই শিশুদের অতিরিক্ত স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তিনি প্রযুক্তি ব্যবহারে তরুণদের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

যদিও সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলো এ ধরনের বয়সভিত্তিক নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে। তাদের দাবি, শিশু সুরক্ষায় ইতোমধ্যে বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা চালু রয়েছে। তবে আইন কার্যকর হলে তা মেনে চলার কথাও জানিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান।

আরও পড়ুন

বিয়ের পর কি সত্যিই হারিয়ে যায় রোমান্স?

এদিকে, শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে ইউরোপীয় কমিশনও নতুন নীতিমালা তৈরির কাজ করছে। ফ্রান্সের এই আইন ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিও পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে বিশ্বে প্রথম দেশ হিসেবে নজির গড়ে অস্ট্রেলিয়া।

ভোরের আকাশ/এনএ

সোশ্যাল মিডিয়ানিষিদ্ধ

শেয়ার করুন: