শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খামেনির নাতনির ছোট কফিনসহ ৫ কফিন প্রদর্শিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় শুক্রবার পাঁচটি কফিন প্রদর্শন করা হয়েছে। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ ইমাম খোমেইনি গ্র্যান্ড মোসাল্লায় আনার পর সেখানে সাধারণ মানুষ ঢল নামিয়ে শ্রদ্ধা জানাতে ভিড় করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই কফিনগুলোর মধ্যে রয়েছে আলি খামেনির জামাতা মেসবাহ-উল-হুদা বাঘেরি, বড় মেয়ে সাইয়্যেদেহ বোশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং মাত্র চৌদ্দ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়গানির মরদেহ।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শিশু জাহরা মোহাম্মাদি গোলপায়গানির একটি ছবি একটি ছোট শিশুর কফিনের সামনে প্রদর্শন করা হয়।

আরও পড়ুন

স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইরিব জানিয়েছে, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার ধর্মীয় ব্যক্তিরা প্রথম দিকের দর্শনার্থীদের মধ্যে ছিলেন, যারা গ্র্যান্ড মোসাল্লায় গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ইরানের রাষ্ট্রীয় সূত্রের দাবি অনুযায়ী, আলি খামেনি এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের শুরুর দিকে নিহত হন। সূত্র: সিএনএন

ভোরের আকাশ/ইউএম

খামেনি, কফিন, প্রদর্শিত

শেয়ার করুন: