শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ মিশনে ন্যাটোর সম্পৃক্ততা ‘উপযুক্ত নয়’: ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সম্ভাব্য আন্তর্জাতিক মিশনে ন্যাটোর অংশগ্রহণের ধারণা সরাসরি নাকচ করে দিয়েছে ফ্রান্স। দেশটি বলছে, মধ্যপ্রাচ্যের এই সংকটে ন্যাটোর সম্পৃক্ততা জোটটির মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আমাদের অবস্থান স্পষ্ট এবং ধারাবাহিক। উত্তর আটলান্টিক চুক্তি মূলত উত্তর আটলান্টিক অঞ্চলকে ঘিরেই প্রযোজ্য।

আরও পড়ুন

নেতানিয়াহু খুব ভালো মানুষ: ট্রাম্প

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য কিংবা হরমুজ প্রণালির মতো ইস্যুকে কেন্দ্র করে ন্যাটোর সক্রিয় হওয়া জোটটির উদ্দেশ্যও নয়, বাস্তবতার দিক থেকেও এটি উপযুক্ত কোনো কাঠামো নয়।

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। তবে ফ্রান্সের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে, ইউরোপীয় দেশগুলোর মধ্যেও এ বিষয়ে কৌশলগত মতপার্থক্য রয়ে গেছে। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/নি

হরমুজ

শেয়ার করুন: