শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইইউর নিষেধাজ্ঞায় রাশিয়ার তোয়াক্কা নেই, ইউক্রেনে অভিযান চলবে: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইইউর নিষেধাজ্ঞায় রাশিয়ার তোয়াক্কা নেই, ইউক্রেনে অভিযান চলবে: মেদভেদেভ
ইইউর নিষেধাজ্ঞায় রাশিয়ার তোয়াক্কা নেই, ইউক্রেনে অভিযান চলবে: মেদভেদেভ

ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ধারাবাহিক নিষেধাজ্ঞা সত্ত্বেও অবস্থান কঠোর করেছে মস্কো। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এবং সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সাফ জানিয়ে দিয়েছেন, ইইউ’র নিষেধাজ্ঞায় রাশিয়া বিচলিত নয়, বরং ইউক্রেনে সামরিক অভিযান চলবে আগের চেয়েও জোরালোভাবে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মেদভেদেভ বলেন, “রাশিয়ার অর্থনীতি এই চাপ সত্ত্বেও টিকে থাকবে। ইউক্রেনীয় সেনাদের ছত্রভঙ্গ ও পরাজিত করার অভিযান চলমান থাকবে। খুব শিগগিরই কিয়েভসহ ইউক্রেনের গুরুত্বপূর্ণ অংশগুলোর ওপর হামলার মাত্রা আরও বাড়বে।”

তিনি আরও বলেন, “এখন সময় এসেছে ইইউ’র সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার। আমাদের উচিত এই ব্লকের সঙ্গে দূরত্ব বজায় রাখা।”

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এটি ছিল ইইউ’র ১৮তম নিষেধাজ্ঞা প্যাকেজ। গত সপ্তাহের বুধবার এই নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেন ইইউ পররাষ্ট্রবিষয়ক শীর্ষ কর্মকর্তা কাজা কালাস।
এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে:

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল Russian Direct Investment Fund (RDIF)
২২টি রুশ ব্যাংক, যাদের সঙ্গে ইউরোপীয় ব্যাংকগুলোর সব ধরনের লেনদেন নিষিদ্ধ
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন, যার মাধ্যমে রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ করত

প্রসঙ্গত, ২০২২ সালে এক গুপ্ত হামলায় নর্ড স্ট্রিম পাইপলাইনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং তারপর থেকে এটি অকার্যকর অবস্থায় পড়ে আছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই ইউরোপ ও পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, এই দীর্ঘমেয়াদি যুদ্ধে ইতোমধ্যে দুই পক্ষ মিলিয়ে প্রায় ১২ লাখ মানুষ নিহত ও আহত হয়েছেন।

ইইউ মনে করে, অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে রাশিয়াকে শান্তি আলোচনায় ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু মস্কোর কড়া অবস্থান এবং মেদভেদেভের বক্তব্য সেই আশাকে আরও দুর্বল করে দিচ্ছে বলে মত বিশ্লেষকদের।

সূত্র: আরটি (Russia Today)

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: