আকাশসীমায় ফের বড় ধরণের ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদির

সৌদি আরবের আকাশসীমায় বড় ধরনের ড্রোন হামলা প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট।
শনিবার (৩১ অক্টোবর) রয়টার্স ও এএফপি-এর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সৌদির আকাশ প্রতিরক্ষা বাহিনী দেশের রাজধানী রিয়াদসহ বেশ কয়েকটি কৌশলগত অঞ্চলে শত্রুপক্ষের ছোড়া একাধিক ড্রোন মাঝআকাশেই সফলভাবে ধ্বংস করেছে।
সংবাদসূত্রে জানা যায়, হঠাতই একটি ড্রোন সৌদির গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় এলাকার দিকে ধেয়ে আসতে দেখে সেটিকে শনাক্ত ও প্রতিহত করা হয়। ঠিক তার পরপরই দেশের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুথিরা আরও একটি ড্রোন ছড়লে সেটিও মুহূর্তের মধ্যে নিখুঁতভাবে ধ্বংস করে সামরিক জোট।
উদ্বেগজনক এই পর্যায়ক্রমিক আক্রমণের চেষ্টা সীমান্তজুড়ে কিছুটা শঙ্কা তৈরি করলেও, এতে কোনো জীবনহানি কিংবা বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। কোনো ধরনের ঝুঁকি না নিয়ে পুরো এলাকার সুরক্ষায় সৌদির প্রতিরক্ষা ব্যবস্থা এখন হাই-অ্যালার্টে রয়েছে।
ভোরের আকাশ/আ.র