শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরান নিয়ে নতুন পরিকল্পনার কথা জানাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরান নিয়ে নতুন পরিকল্পনার কথা জানাল ইসরায়েল
ইরান নিয়ে নতুন পরিকল্পনার কথা জানাল ইসরায়েল

মধ্যপ্রাচ্যে উত্তেজনা জিইয়ে রেখে একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি ইরানে চালানো বিমান হামলার পর কয়েকদিন থেমে থাকলেও, যুদ্ধের রেশ এখনো কাটেনি। বরং, নতুন করে ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের আভাস দিয়েছে তেলআবিব।

মঙ্গলবার (২২ জুলাই) ইসরায়েলের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির বলেন, “ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো আমাদের লক্ষ্যবস্তুতে রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান এখনো শেষ হয়নি।”

সেনাবাহিনীর একটি মূল্যায়ন সভায় তিনি এই মন্তব্য করেন এবং সম্ভাব্য বৃহৎ পরিসরের অভিযানের জন্য বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। জামির আরও বলেন, “সিরিয়া ও লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের দুর্বল করে দেওয়ার লক্ষ্যে আমাদের বাহিনী নিরবিচারে কাজ করে যাবে। পাশাপাশি তাদের কৌশলগত শক্তি অর্জনের পথও রোধ করা হবে।”

এছাড়া, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান সামরিক তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত মাসে ইসরায়েল শত শত যুদ্ধবিমান নিয়ে ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালায়। টানা ১২ দিন চলা এই সংঘাতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিরতি সাময়িক, এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘর্ষ যে কোনো সময় পুনরায় শুরু হতে পারে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: