শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা বন্ধ করে দিচ্ছে চীন

ভোরের আকাশ প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র থেকে কি সয়াবিন কেনা পুরোপুরি বন্ধ করে দিচ্ছে চীন? পাকাপাকি ভাবে তেমন কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তবে বেইজিংয়ের একাধিক পদক্ষেপে তেমন ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্রের সয়াবিনের আমদানি অনেক কমিয়ে দিয়েছে চীন। পরিবর্তে অন্য একটি দেশ থেকে সয়াবিন আমদানি বেড়েছে।

ঘটনাচক্রে, সেই দেশের সঙ্গে চীনের পাশাপাশি ভারতের সম্পর্কও বন্ধুত্বপূর্ণ। কয়েকটি রিপোর্টে দাবি, সয়াবিন আমদানির জন্য চীন বিকল্প হিসাবে বেছে নিয়েছে দক্ষিণ আমেরিকার ব্রাজিলকে।

যুক্তরাষ্ট্রের বিপরীতে গড়ে ওঠা আন্তর্জাতিক জোট ব্রিক্স-এর সদস্য ভারত, চীন এবং ব্রাজিল। এর আগে এই দেশগুলির পণ্যে বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনের উপর এখনও যুক্তরাষ্ট্র তেমন কোনও শুল্ক আরোপ করেনি। তবে ভারতকে ৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ব্রাজিলের উপরেও ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প।

এই পরিস্থিতিতে ব্রিক্স-এর সদস্য দেশগুলি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। ভারতীয় পণ্যের জন্য রাশিয়া এবং চীন আগেই দরজা খুলে দিয়েছে। এ বার সয়াবিন আমদানিতে ব্রাজিলের দিকে ঝুঁকতে শুরু করেছে বেইজিং।

চীন বিশ্বের বৃহত্তম সয়াবিন আমদানিকারক দেশ। প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে প্রচুর পরিমাণে সয়াবিন তারা আমদানি করে। কিন্তু সম্প্রতি আমদানি কমেছে।

এমনকি, আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য এক টন সয়াবিনের কার্যাদেশও দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। পরিবর্তে সয়াবিনের কার্যাদেশ যাচ্ছে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়। এই পরিস্থিতিতে মার্কিন কৃষকেরা সিঁদুরে মেঘ দেখছেন।

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সয়াবিন উৎপাদনকারী কৃষকদের তরফে সমস্যার কথা জানিয়ে ট্রাম্পকে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘আমাদের সবচেয়ে বড় গ্রাহকের সঙ্গে এ ভাবে বাণিজ্য বিরোধ চলতে থাকলে আমরা টিকতে পারব না।’

চীনের শুল্ক দপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ৪.২ লাখ টন সয়াবিন আমদানি করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১১.৪৭ শতাংশ কম।

ব্রাজিলে শুধু গত মাসেই চীনের সয়াবিন আমদানি প্রায় ১৯ শতাংশ বেড়েছে। চীনের সয়াবিনের ৯০ শতাংশ এখন ব্রাজিল থেকে যাচ্ছে।

সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সয়াবিনের প্রধান জোগানদার হিসাবে যদি ব্রাজিলকে বেছে নেয় চীন, তবে যুক্তরাষ্ট্রের কৃষকেরা বিপুল ক্ষতির মুখোমুখি হবেন। কিছু দিন আগে এ নিয়ে মুখ খুলেছিলেন ট্রাম্প নিজেও। চীনকে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে সয়াবিন আমদানি করতে বলেছিলেন তিনি।

জানিয়েছিলেন, দুই দেশের বাণিজ্য ঘাটতি পূরণ করার অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারে সয়াবিন। কিন্তু তার পরেও ব্রাজিলে সয়াবিনের আমদানি বাড়ছে।

ভোরের আকাশ/তা.কা

সয়াবিনযুক্তরাষ্ট্রেচীন

শেয়ার করুন: