শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে খুন পাকিস্তানের টিভি উপস্থাপিকা, স্বামী আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে খুন পাকিস্তানের টিভি উপস্থাপিকা, স্বামী আটক
বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে খুন পাকিস্তানের টিভি উপস্থাপিকা, স্বামী আটক

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে রাবিয়া আহসান (৪১) নামে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে এক নারী সংবাদ উপস্থাপিকার গুলিবিদ্ধ দেহ। নাম রাবিয়া আহসান (৪১)।

রোববার বিকেলের এ ঘটনায় জড়িত সন্দেহে রাবিয়ার স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্রও। কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

রওয়ালপিন্ডি সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) হাসান মুশতাক সুখেরা সাংবাদিকদের জানান, রাবিয়া আহসানকে আদিয়ালা রোডে তার নিজ বাড়ির শোয়ার ঘর থেকে উদ্ধার করা হয়। তার ঘাড়ের নিচে গুলির আঘাত ছিল।

দুই কন্যাসন্তানের মা রাবিয়া পাকিস্তানের ‘৯২ নিউজ়’ চ্যানেলে কাজ করতেন। তার স্বামী আহসান তাহির ‘ওভারসিজ় পাকিস্তানিস ফাউন্ডেশন’-এর (ওপিএফ) ডেপুটি ডিরেক্টর পদে কাজ করছেন।

সামাজিক যোগাযোমাধ্যমে ছড়িয়ে পড়া এফআইআর-এর প্রতিলিপি অনুযায়ী, রোববার বিকাল ৩টা নাগাদ নিজের শোয়ার ঘরেই গুলিবিদ্ধ হন রাবিয়া। তার মা এবং বোন ওই বাড়িতেই ছিলেন।

ঘটনার সময়ে তারা বাড়ির সামনের লনে ছিলেন। গুলির শব্দ শুনেই রাবিয়ার বোন আলউইনা ছুটে শোয়ার ঘরে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন রাবিয়া এবং তার স্বামী তাহিরের হাতে ধরা রয়েছে পিস্তল।

পাকিস্তানের সংবাদমাধ্যম 'সামা'র প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীর স্বামী আহসান তাহির তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। তাহিরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিটি পুলিশ কর্মকর্তা হাসান মুশতাক।

তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। ইতোমধ্যেই পুলিশ কর্মকর্তা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পরীক্ষা করেছেন। পাঞ্জাব ফরেনসিক সায়েন্স অথরিটি (পিএফএসএ) ঘটনাস্থল থেকে একটি পয়েন্ট ৩০ বোরের পিস্তল এবং কার্তুজ উদ্ধার করেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাড়ির এক পুরুষ পরিচারক পুলিশকে জানিয়েছেন, ভুলবশত গুলি চলেছে বলে দাবি করেছিলেন তাহির।

তবে জিজ্ঞাসাবাদের সময় জব্দ হওয়া আগ্নেয়াস্ত্রের কোনও বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি তিনি।

পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ এবং বয়ানের ভিত্তিতে পাকিস্তানের দণ্ডবিধির ৩০২ নম্বর ধারায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঠিক কীভাবে গুলি চলল এবং মৃত্যুর নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের প্রতিটি দিক খতিয়ে দেখে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

ওদিকে, রাবিয়া আহসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি।

এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে তিনি ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে তিন মাস আগে হিনা জাভেদ নামে আরেক পেশাদার নারী হত্যাকাণ্ডের কথাও মনে করিয়ে দিয়ে হতাশা প্রকাশ করেছেন আসিফা।

তার কথায়, একই শহরে একের পর এক কজে নিয়োজিত নারী হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

এক বিবৃতিতে আসিফা বলেছেন, তিন মাসেরও কম সময় আগে হিনা জাভেদ খুন হয়েছিলেন, সেই তদন্তের ফল আজও অধরা। এ ধরনের ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে নজর দেওয়া এবং জবাবদিহিতা থাকা প্রয়োজন। নারীরা যাতে প্রাণভয় ছাড়াই বাঁচতে এবং কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: