শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আটকে পড়া ইরানি হজযাত্রীদের সহায়তায় সৌদি বাদশাহর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
আটকে পড়া ইরানি হজযাত্রীদের সহায়তায় সৌদি বাদশাহর নির্দেশ
আটকে পড়া ইরানি হজযাত্রীদের সহায়তায় সৌদি বাদশাহর নির্দেশ

হজ পালন শেষে সৌদি আরব থেকে নিজ দেশে ফিরতে না পারা ইরানি হজযাত্রীদের সর্বোচ্চ সহায়তার নির্দেশ দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। শুক্রবার (১৩ জুন) তিনি এই নির্দেশনা দেন বলে জানিয়েছে আরব নিউজ।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা যায়, ইসরায়েলের বিমান হামলার পর ইরান আকাশপথ বন্ধ করে দেয়, ফলে দেশে ফেরার অপেক্ষায় থাকা ইরানি হাজিরা সৌদি আরবে আটকে পড়েন। এ পরিস্থিতিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাদশাহর কাছে তাদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেন, যা বাদশাহ সালমান দ্রুত অনুমোদন করেন।

বাদশাহর নির্দেশ অনুযায়ী, হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে যেন ইরানি নাগরিকরা সৌদিতে অবস্থানকালীন সময় প্রয়োজনীয় সকল সুবিধা ও সহায়তা পান এবং নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারেন।

প্রসঙ্গত, হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জীবনে অন্তত একবার পালন করা ফরজ। চলতি বছরের হজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে সোমবার, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ১৬ লাখ মুসল্লি অংশ নেন। তাঁদের মধ্যে কয়েক হাজার ছিলেন ইরানি।

উল্লেখ্য, শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলোর ওপর ব্যাপক বিমান হামলা চালায়। পাল্টা জবাবে ইরান তেল আবিবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়ছে।

 

ভোরের আকাশ/হ.র

হজযাত্রীসৌদি বাদশাহ

শেয়ার করুন: