শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধাপরাধের অভিযোগ আনলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ৩:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধাপরাধের অভিযোগ আনলেন এরদোয়ান
ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধাপরাধের অভিযোগ আনলেন এরদোয়ান

গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানকে আবারও কড়া ভাষায় সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার (২২ জুলাই) এক ভাষণে তিনি বলেন, “ইসরায়েলের সহিংসতা এমন মাত্রায় পৌঁছেছে, যা নাৎসি অপরাধকেও ছাড়িয়ে গেছে।”

এরদোয়ান আরও বলেন, “গাজায় যারা নীরবতা পালন করছে, তারা ইসরায়েলের এই অপরাধের নীরব অংশীদার।”

গাজার মানবিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। টানা বিমান হামলা ও অবরোধের ফলে অঞ্চলটিতে খাদ্য, পানি এবং চিকিৎসাসেবার মারাত্মক সংকট তৈরি হয়েছে। লাখো মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে এরদোয়ানের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধবিরতি এবং জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর দাবিকে আরও জোরদার করেছে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করা এবং জরুরি খাদ্য সহায়তা পৌঁছানো। এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।”

তুরস্ক ইতোমধ্যে গাজায় মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ান যুদ্ধাপরাধের অভিযোগ এনে বলেন, “ইসরায়েল যে মাত্রায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।”

অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে, তারা গাজায় কেবল সন্ত্রাসী গোষ্ঠী হামাসের অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। ইসরায়েলের অভিযোগ, হামাস বেসামরিক স্থাপনাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে।

বিশ্লেষকদের মতে, এরদোয়ানের এই বক্তব্য গাজা সংকটে আন্তর্জাতিক চাপ বাড়ানোর একটি কৌশল, যা যুদ্ধবিরতির পথ তৈরি করতে পারে।

সূত্র: ইরান প্রেস

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: