শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কায় ইরানি জাহাজ সাবমেরিন হামলার শিকার হয়েছিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
শ্রীলঙ্কায় ইরানি জাহাজ সাবমেরিন হামলার শিকার হয়েছিল
শ্রীলঙ্কায় ইরানি জাহাজ সাবমেরিন হামলার শিকার হয়েছিল

শ্রীলঙ্কার উপকূলে ডুবন্ত ইরানি যুদ্ধজাহাজটি সম্ভবত সাবমেরিন হামলার শিকার হয়েছে। এ ঘটনায় ১০০ জনের বেশি ব্যক্তি নিখোঁজ রয়েছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। আহতের সংখ্যা ৭৮ জন।

বুধবার সকালে বার্তা সংস্থা জানিয়েছিল, জাহাজ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ পার্লামেন্টে জানিয়েছেন, আইআরআইএস দেনা নামের মাঝারি আকারের রণতরী থেকে গুরুতর আহত ৩০ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে জাহাজটি থেকে বিপদসংকেত পাওয়ার পর শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের গল উপকূলের কাছে থেকে জাহাজটি বিপদসংকেত পাঠায়। আহতদের গলে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, গলের ন্যাশনাল হাসপাতালের সামনে নিরাপত্তাকর্মীরা পাহারায় দাঁড়িয়ে আছেন। একই সময় অ্যাম্বুলেন্সগুলো শহরের দক্ষিণাঞ্চলীয় নৌ সদরদপ্তরে ঢুকছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ঘটনার সময় জাহাজটিতে অন্তত ১৮০ জন ছিলেন। যুদ্ধজাহাজটি ভারতে আয়োজিত বহুজাতিক নৌ-মহড়া এবং নৌবহর পর্যালোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছিল। মহড়াটি ভারতের ভিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/এনএস

উপকূলইরানশ্রীলঙ্কা

শেয়ার করুন: