শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত, ভারতকে দায়ী করল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত, ভারতকে দায়ী করল পাকিস্তান
উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত, ভারতকে দায়ী করল পাকিস্তান

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মির আলী এলাকায় ভয়াবহ আত্মঘাতী হামলায় দেশটির সেনাবাহিনীর অন্তত ১৩ জন সদস্য নিহত হয়েছেন। হামলার জন্য প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করেছে পাকিস্তান, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি।

রোববার (২৯ জুন) রয়টার্স এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর প্রতিবেদনে জানানো হয়, শনিবার সেনাবাহিনীর একটি কনভয়ের ওপর চালানো আত্মঘাতী হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার পেছনে ভারতের “রাষ্ট্রীয় পরিকল্পনা” রয়েছে এবং ভারত-সমর্থিত জঙ্গিগোষ্ঠী ‘ফিতনা আল-খারিজ’ এ হামলায় সক্রিয়ভাবে অংশ নেয়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে কনভয়কে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়।

প্রথম সারির দল হামলাকারীকে থামানোর চেষ্টা করলেও সে একটি গাড়ির সঙ্গে ধাক্কা দিয়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই ১৩ সেনা সদস্য প্রাণ হারান।

এই হামলায় আরও তিনজন বেসামরিক নাগরিক গুরুতর আহত হন, যাদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন।

ঘটনার পর পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে এবং দাবি করেছে, অভিযানে ১৪ জন “খারিজি” জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে এবং গোটা এলাকা এখন নিয়ন্ত্রণে রয়েছে।

সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, “ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল করতে পাকিস্তানের সেনাবাহিনী ও জনগণ অঙ্গীকারবদ্ধ। আমাদের শহীদদের আত্মত্যাগ এই সংকল্প আরও দৃঢ় করেছে।”

হামলার পরপরই সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির পেশোয়ার কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন। তিনি বলেন, “ভারত-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেনাবাহিনী দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে লড়াই করছে। জাতি এ লড়াইয়ে একসঙ্গে আছে।”

তিনি আরও বলেন, “এ ধরনের হামলার পেছনে থাকা শক্তিগুলোকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শুধু সেনাবাহিনী নয়, বেসামরিক বাহিনী ও পুলিশের দক্ষতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়ার নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে হবে।”

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

প্রেসিডেন্ট বলেন, “শহীদরা জাতির প্রকৃত বীর। সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”
প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “ভারত-সমর্থিত সন্ত্রাসীরা কাপুরুষোচিত হামলা চালিয়েছে। জাতি শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।”

এদিকে ভারত এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায়, “ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলার জন্য পাকিস্তানের সেনাবাহিনী যে বিবৃতিতে ভারতকে দায়ী করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রত্যাখ্যানযোগ্য।”

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: