শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনিদের ঠাঁই এখন প্রাচীন গুহায়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনিদের ঠাঁই এখন প্রাচীন গুহায়
ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনিদের ঠাঁই এখন প্রাচীন গুহায়

অধিকৃত পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর একের পর এক উচ্ছেদ অভিযান ও ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ফলে গৃহহীন অন্তত ৪০টিরও বেশি ফিলিস্তিনি পরিবার এখন প্রাচীন ভূগর্ভস্থ গুহায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

একসময় যে ঘরে ছিল সংসার, সেই ঘরই এখন ধ্বংসস্তূপ। মাথার ওপর ছাদ কেড়ে নেওয়ায় খোলা আকাশের নিচে দিন কাটাতে হয়েছে ফিলিস্তিনিদের। শেষ পর্যন্ত আশ্রয় নিতে হয়েছে অন্ধকার, স্যাঁতসেঁতে প্রাচীন গুহায়। গত সপ্তাহে ঝড়ের পর নিজের গুহায় জমে থাকা পানি সরাতে কয়েক দিন কাটান ৬০ বছর বয়সী মোহাম্মদ দাবাবশেহ। ইসরায়েলি সেনাবাহিনী গুহার একটি অংশ ভেঙে দেওয়ায় সেখানে বৃষ্টির পানি ঢুকে পড়ে।

অনুমতি ছাড়া বসতি নির্মাণের অভিযোগ তুলে গত ২০ অক্টোবর তার পরিবারের একমাত্র আশ্রয়স্থলেরও একটি অংশ গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী।

মোহাম্মদের ১২ সদস্যের পরিবার এর আগেও ছয়বার বাড়িঘর হারিয়েছে। প্রতিবার গবাদিপশু বিক্রি করে নতুন করে ঘর তুলেছেন তিনি। কিন্তু, ইসরায়েলি বাহিনীর বারবার হামলা ও উচ্ছেদে একসময় শেষ হয়ে যায় তার শেষ সম্বলটুকুও।
তাঁবুতে আশ্রয় নিয়েও রক্ষা পাননি। ২০২৫ সালের গ্রীষ্মে সেনারা তাদের তাঁবু ভেঙে নিয়ে যায়। বাধ্য হয়ে গাছের নিচে রাত কাটাতে হয় পুরো পরিবারকে। মাসাফের ইয়াত্তা এলাকায় প্রাচীন গুহা থাকলেও সেগুলো মানুষের বসবাসের উপযোগী নয়। পর্যাপ্ত আলো-বাতাস নেই, নেই নিরাপদ পানির ব্যবস্থা। অথচ বাড়িঘর হারিয়ে এসব গুহাই এখন ফিলিস্তিনিদের শেষ আশ্রয়।

মোহাম্মদ বলেন, গুহার অতিরিক্ত আর্দ্রতায় তিনি ও তার স্ত্রীর শ্বাসকষ্ট দেখা দিয়েছে। শীতকালে পানি ঢুকে ঘরের মেঝে ভিজে যায়, নষ্ট হয় তাদের সামান্য সম্বল।

হেবরনের দক্ষিণে খাল্লাত আল-দাবা গ্রামের ১২০ জন বাসিন্দার মধ্যে প্রায় ১০০ জনই এখন গুহায় আশ্রয় নিয়েছেন। গ্রামের বাসিন্দাদের মুখপাত্র জাবের দাবাবশেহ জানান, মাত্র দুটি পরিবার এখনো নিজেদের বাড়িতে রয়েছে। সেগুলোও যে কোনো সময় গুঁড়িয়ে দেওয়া হতে পারে।

গুহার অন্ধকারে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশুরা। পড়াশোনার জন্য পর্যাপ্ত আলো নেই, খেলাধুলারও জায়গা নেই। পানির ট্যাংক নষ্ট করে দেওয়া হয়, সৌরবিদ্যুতের প্যানেলও রেহাই পায় না। সেনাদের নজর এড়াতে রাতের অন্ধকারে গুহা মেরামত করতে হয় বাসিন্দাদের। দিনের আলোয় মেরামতের চিহ্ন দেখলেই ফের ভাঙার নির্দেশ দেওয়া হয় বলে জানান জাবের।

১৯৮০ সালে ইসরায়েল মাসাফের ইয়াত্তার ৩৫ হাজার ডুনামের বেশি এলাকাকে সামরিক অঞ্চল ঘোষণা করে। অথচ সেখানে তখন ১২টি ফিলিস্তিনি জনগোষ্ঠীর বসবাস ছিল।

এরপর থেকেই বাড়িঘর ভাঙা, জমি দখল ও উচ্ছেদের চাপ বাড়তে থাকে। প্রায় ২ হাজার ফিলিস্তিনির এই এলাকায় কয়েক দশক ধরে চলছে তাদের ভিটেমাটি হারানোর লড়াই।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনী হামলা শুরুর পর মাসাফের ইয়াত্তায় বসতি স্থাপনকারীদের হামলা ও উচ্ছেদ আরও বেড়েছে। ২০২৫ সালের মে মাসে খাল্লাত আল-দাবা গ্রামে বড় অভিযান চালিয়ে বাড়িঘর, কৃষি স্থাপনা, পানির ট্যাংক ও সৌরবিদ্যুতের প্যানেল ধ্বংস করে ইসরায়েলি সেনারা।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর জানায়, গত বছরের ২৪ সেপ্টেম্বর প্রকাশিত বিবৃতিতে ওই মাসে এলাকার তিনটি গ্রাম প্রায় পুরোপুরি ধ্বংস হওয়ার কথা উল্লেখ করা হয়।

মাসাফের ইয়াত্তা গ্রাম পরিষদের প্রধান নিদাল ইউনিস জানান, বিভিন্ন গ্রামের ৪০টির বেশি পরিবার আবারও প্রাচীন গুহায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে। পানি, বিদ্যুৎ ও ঘর মেরামতের সুযোগ বন্ধ করে বাসিন্দাদের এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা চলছে বলে অভিযোগ তার।

ভোরের আকাশ/আ.র
 

শেয়ার করুন: