শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইফোনের বদলে পার্সেলে তেল! ভোক্তা আদালতের নজিরবিহীন রায়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
আইফোনের বদলে পার্সেলে তেল! ভোক্তা আদালতের নজিরবিহীন রায়
আইফোনের বদলে পার্সেলে তেল! ভোক্তা আদালতের নজিরবিহীন রায়

অনলাইনে অর্ডার করা একটি আইফোনের বদলে পার্সেলে দাড়ি গজানোর তেল পেয়ে ভোক্তা আদালতের দ্বারস্থ হন ভারতের মুম্বাইয়ের এক ক্রেতা। দীর্ঘ আইনি লড়াই শেষে ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্ট ও সংশ্লিষ্ট বিক্রেতাকে এক লাখ ৮১ হাজার ৭৯৩ রুপি (সুদ ছাড়া) পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ২২ এপ্রিল মুম্বাইয়ের পাওয়াই এলাকার এক বাসিন্দা ফ্লিপকার্ট থেকে ১ লাখ ১১ হাজার ৭৯৩ রুপি মূল্যের একটি অ্যাপল আইফোন ১৪ প্রো (১২৮ জিবি) অর্ডার করেন। একই সঙ্গে একটি চার্জার ও মোবাইল কভারও কেনেন। চার্জার ও কভার ঠিকভাবে পৌঁছালেও আইফোনের পার্সেল খুলে তিনি দেখতে পান, সেখানে ফোনের বদলে রয়েছে দাড়ি গজানোর তেল ও কিছু প্যাকেজিং সামগ্রী।

এরপর তিনি একাধিকবার ফ্লিপকার্টের কাস্টমার কেয়ারে অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিলেও কোনো সমাধান পাননি। অভিযোগ নিষ্পত্তির দাবি দেখিয়ে বিষয়টি বারবার বন্ধ করে দেওয়া হলেও তিনি না পান আইফোন, না ফেরত পান অর্থ। পরে তিনি ভোক্তা আদালতে মামলা করেন।

মামলার রায়ে মুম্বাইয়ের অতিরিক্ত জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন ফ্লিপকার্ট ও বিক্রেতাকে ক্রেতার পরিশোধ করা ১ লাখ ১১ হাজার ৭৯৩ রুপি ফেরত দেওয়ার পাশাপাশি ২০২৩ সালের ২২ এপ্রিল থেকে পরিশোধের দিন পর্যন্ত বার্ষিক ৯ শতাংশ হারে সুদ দেওয়ার নির্দেশ দেন।

এ ছাড়া মানসিক হয়রানির ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার রুপি এবং মামলার ব্যয় বাবদ আরও ২০ হাজার রুপি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত রায়ের ৪৫ দিনের মধ্যে পুরো অর্থ পরিশোধ করতে বলেছেন।

মামলায় অ্যাপল ইন্ডিয়াকেও বিবাদী করা হলেও আদালত তাদের দায়মুক্তি দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ভুল পণ্য সরবরাহ, প্যাকেজিং বা ডেলিভারি-সংক্রান্ত ঘটনায় অ্যাপল ইন্ডিয়ার সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

রায়ে আরও বলা হয়, অনলাইন মার্কেটপ্লেস শুধু ক্রেতা ও বিক্রেতার মধ্যস্থতাকারী বলে দায় এড়াতে পারে না। ভুল পণ্য সরবরাহের অভিযোগ তদন্ত, সমাধান এবং গ্রাহককে প্রতিকার দেওয়ার দায়িত্বও সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের রয়েছে।

ভোক্তা অধিকার বিশেষজ্ঞদের মতে, অনলাইন কেনাকাটায় গ্রাহকের অধিকার ও ই-কমার্স প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে এ রায় গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।

ভোরের আকাশ/এনএ

 

আইফোন

শেয়ার করুন: