শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ জুন ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার (৬ জুন) রাতে আইডিএফ জানায়, লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও সীমান্ত এলাকায় হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

নিহতদের একজন ২৩ বছর বয়সী ক্যাপ্টেন শাহার গামলা। তিনি ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

নিউজিল্যান্ডে ট্রেন দুর্ঘটনায় আহত ৬

অন্যদিকে ২১ বছর বয়সী সার্জেন্ট ওহাদ ইয়ারি শুক্রবার পৃথক এক ঘটনায় নিহত হন। তিনি গিভাতি ব্রিগেডের সাকেদ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। আইডিএফের দাবি, দুর্ঘটনাবশত সংঘটিত গোলাগুলিতে তিনি প্রাণ হারিয়েছেন। কীভাবে ওই ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানও অব্যাহত রয়েছে। আইডিএফের তথ্য অনুযায়ী, শনিবারই হিজবুল্লাহর ১৫০টির বেশি স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল।

ভোরের আকাশ/ইউএম
 

ইসরায়েলি সেনা নিহত

শেয়ার করুন: