শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের মন্তব্য রুচিহীন এবং অযৌক্তিক : রণধীর জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ভারত। ওই মন্তব্যকে “অযৌক্তিক, রুচিহীন ও তথ্যভিত্তিক নয়” বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প একটি লেখা শেয়ার করেন, যেখানে ভারতকে “হেলহোল” বা নিকৃষ্ট স্থান হিসেবে উল্লেখ করা হয় এবং ভারতীয় অভিবাসীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই মন্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি সম্পূর্ণ অনুপযুক্ত ও রুচিহীন। তিনি আরও বলেন, ভারত–যুক্তরাষ্ট্র সম্পর্ক পারস্পরিক সম্মান, অভিন্ন স্বার্থ এবং দীর্ঘদিনের সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে, যা এমন মন্তব্যে প্রতিফলিত হয় না।

এদিকে মার্কিন কংগ্রেস সদস্য অ্যামি বেরা, যিনি ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান, ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও অজ্ঞতাপূর্ণ বলে উল্লেখ করেছেন। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনও এই বক্তব্যকে ঘৃণামূলক ও বর্ণবাদী বলে নিন্দা জানিয়েছে। সূত্র: এএফপি

বিতর্কিত এই মন্তব্য এমন সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী মাসে ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন। সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে চলমান কিছু কূটনৈতিক টানাপোড়েন কমানো বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং ভিসা ইস্যু নিয়ে ভারত–যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে প্রযুক্তিখাতে কর্মরত ভারতীয়দের ভিসা এবং বাণিজ্য শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য দীর্ঘদিন ধরেই চলমান।

ভোরের আকাশ/সু.পা

বিতর্কিত মন্তব্য

শেয়ার করুন: