শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ওঠা এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ বাড়ায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দেশটির জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বেড়েছে। এতে বিনিয়োগকারীদের চাপ বাড়ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাজার খোলার পর ডাও জোন্স ০.৪ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ ০.৬ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর ন্যাসডাক ০.৯ শতাংশ কমে যায়।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের আগস্টের প্রডিউসার প্রাইস ইনডেক্স বা উৎপাদক মূল্যসূচক গত বছরের একই সময়ের তুলনায় ৫.৪ শতাংশ বেড়েছে। অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ৫.৩ শতাংশ। মূল্যস্ফীতির এই তথ্য আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও জোরালো করেছে।

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব বাড়ল

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও গুরুত্বপূর্ণ নৌপথে হামলার কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১০৫ ডলারের ওপরেউঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও ১০০ ডলার ছাড়িয়েছে, যা মে মাসের পর প্রথমবার।

তেলের উচ্চ দাম মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে—এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদহারও বেড়েছে। ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ৫.৩৫ শতাংশে পৌঁছেছে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ। বাজার এখন শুক্রবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক-এর তথ্যের দিকে তাকিয়ে আছে। এই তথ্য আগামী সপ্তাহে ফেডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: