শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে নতুন রিয়াল: ১০ হাজার রিয়াল এখন এক টাকার সমান!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানে নতুন রিয়াল: ১০ হাজার রিয়াল এখন এক টাকার সমান!
ইরানে নতুন রিয়াল: ১০ হাজার রিয়াল এখন এক টাকার সমান!

মুদ্রাসঙ্কট সামাল দিতে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। দেশটির সরকার রিয়াল থেকে চারটি শূন্য বাদ দিয়ে নতুনভাবে মুদ্রা চালুর পরিকল্পনা করেছে। অর্থাৎ আগে যেটা ছিল ১০ হাজার রিয়ালের নোট, সেটিই এখন এক রিয়াল হিসেবে গণ্য হবে।

রোববার (৩ আগস্ট) ইরানের পার্লামেন্টের অর্থনৈতিক কমিশন এই প্রস্তাব অনুমোদন করেছে। কমিশনের ভাষ্য, এই উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিতে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, রিয়ালের অবমূল্যায়ন এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট চাপ মোকাবিলা সহজ হবে।

কমিশনের চেয়ারম্যান শামসেদ্দিন হোসেইনি জানান, এই পরিবর্তনে লেনদেন সহজ হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। নতুন ব্যবস্থায় ১ নতুন রিয়ালের মূল্য হবে ১০ হাজার পুরোনো রিয়ালের সমান।

তবে এই পরিকল্পনা কার্যকর করতে গেলে প্রয়োজন হবে পার্লামেন্টের পূর্ণাঙ্গ ভোট ও গার্ডিয়ান কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন। এখনো সেই ভোটের তারিখ নির্ধারিত হয়নি।

ইরান বর্তমানে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কালোবাজারে এক ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার প্রায় ৯ লাখ ২০ হাজারে পৌঁছেছে। মুদ্রাস্ফীতি লাগামহীনভাবে বাড়ছে এবং পারমাণবিক কর্মসূচিকে ঘিরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি চাপে রয়েছে।

অন্যদিকে, দৈনন্দিন জীবনে ইরানিরা রিয়ালের বদলে অনেক বেশি ‘তোমান’ ব্যবহার করে। ইতিহাস অনুযায়ী, ১৯২৫ সাল পর্যন্ত ‘তোমান’ ছিল ইরানের সরকারি মুদ্রা, যেখানে ১ তোমান সমান ১০ রিয়াল। তাই মুদ্রার নাম পরিবর্তন না হলেও দৈনন্দিন লেনদেনে ‘তোমান’-এর ব্যবহার অব্যাহত থাকবে।

এর আগে ২০১৯ সালে এ ধরনের প্রস্তাব উঠলেও তা বাস্তবায়ন হয়নি। তবে এবার সংসদের অর্থনৈতিক কমিটির অনুমোদনের মধ্য দিয়ে উদ্যোগটি নতুন করে গতি পেয়েছে। সরকার আশা করছে, এতে অর্থনীতির প্রতি আস্থা ফিরবে এবং জনগণের দুর্ভোগ কিছুটা হলেও কমবে।

সূত্র: পার্সটুডে / ফিনান্সিয়াল ট্রিবিউন

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: