শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিয়ে নেতানিয়াহুর সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার (১৯ মার্চ) জেরুজালেমে বিদেশি সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে শুরুতেই তিনি বলেন, আমি বেঁচে আছি — আর তোমরা সবাই সাক্ষী।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গত ৮ মার্চ নেতানিয়াহু নিহত হয়েছেন এই গুজব অনলাইনে ভাইরাল হয়েছিল। গুজব আরও ছড়িয়েছিল কারণ রোববারের এক সংবাদ সম্মেলনে তিনি ভিডিও কলে যোগ দেন এবং অবস্থান প্রকাশ করেননি।

এরপর তিনি এক্স-এ ভিডিও পোস্ট করলে নতুন বিতর্ক জন্ম নেয়। কম মানের ভিডিওতে হাতে ছয়টি আঙুল আছে বলে দাবি করে অনেকে বলেন ভিডিওটি এআই-নির্মিত। মৃত্যুর গুজব থামাতে পরে জেরুজালেমের উপকণ্ঠে একটি ক্যাফেতে কফি খাওয়ার ভিডিও দেন নেতানিয়াহু। কিন্তু সেই ভিডিও নিয়েও নতুন আলোচনা শুরু হয় — ক্যামেরায় ধরা পড়া কফি বারিস্তার উষ্ণ হাসিই ভাইরাল হয়ে যায়।

মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন গত বুধবার একটি সাক্ষাৎকারে প্রশ্নের মুখে স্পষ্টভাবে বলেছেন, ‘না, নেতানিয়াহু মারা যাননি।

তবে বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলন শুধু বেঁচে থাকার প্রমাণ দেওয়ার জন্য ছিল না। মার্কিন মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনের কিছু অংশের সমালোচনার জবাব দেওয়াটাও ছিল উদ্দেশ্য। সেখান থেকে অভিযোগ উঠছে, ইসরাইল যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে অন্তহীন যুদ্ধে টেনে এনেছে। মার্কিন জনমতও এই যৌথ সামরিক অভিযানের বিরুদ্ধে ঘুরছে।

মঙ্গলবার একজন সিনিয়র মার্কিন গোয়েন্দা কর্মকর্তা পদত্যাগ করেছেন। ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের সাবেক পরিচালক জো কেন্ট দাবি করেছেন, ইসরাইলি কর্মকর্তারা মিথ্যা তথ্য দিয়ে ট্রাম্পকে যুদ্ধে টেনেছেন।

এই প্রেক্ষাপটে নেতানিয়াহু পাল্টা প্রশ্ন ছুড়লেন, কেউ কি সত্যিই মনে করে কেউ প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে পারে কী করবেন? আসুন। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় নিজের সিদ্ধান্ত নেন — যা আমেরিকার জন্য ভালো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ভালো বলে মনে করেন।

ভোরের আকাশ/এসএইচ 

নেতানিয়াহু

শেয়ার করুন: