শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা : প্রাণহানি বেড়ে ৩৯০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হিমালয় অঞ্চলে হঠাৎ নেমে আসা ভয়াবহ বন্যা ও কাদাস্রোতে নেপাল এবং তিব্বতে এক মর্মান্তিক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯০ জনেরও বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে।

নেপাল ও চীন কর্তৃপক্ষের তথ্যমতে, বিপর্যয় নেমে আসার পর থেকে এখন পর্যন্ত উভয় দেশ মিলিয়ে ১,৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান জোরালোভাবে চালিয়ে যাচ্ছে।

নেপালের নুয়াকোট ও ত্রিশুলিসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অন্তত ৩৮৯ জনের প্রাণহানি নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে চীন নিয়ন্ত্রিত তিব্বত অংশে মৃত্যু হয়েছে ৩ জনের। নিখোঁজদের মধ্যে ৫০০ জনেরও বেশি বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী রয়েছেন। এর মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও চীনের বহু নাগরিক রয়েছেন।

আরও পড়ুন

ইরান-কাতারের উচ্চ পর্যায়ের বৈঠকে যে বার্তা এলো

তিব্বতের গায়িরং কাউন্টিতেও বিদেশি নাগরিকসহ সাড়ে পাঁচ শতাধিক মানুষের খোঁজ মিলছে না। নিখোঁজদের অনেকেই পবিত্র কৈলাশ পর্বত ও মানস সরোবরে গিয়েছিলেন। দুর্যোগে পাহাড়ি রাস্তা ও সেতু বিধ্বস্ত হওয়ায় উদ্ধারকাজ চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিচ্ছিন্ন এলাকায় খাদ্য ও ওষুধ পৌঁছে দিতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

হিমবাহ ধসের কারণে প্রবল বেগে কাদাস্রোত নেমে এসে এই বিপর্যয় ঘটিয়েছে। স্যাটেলাইট চিত্রে লেন্দে নদীতে প্রবল জলের স্রোতের চিত্র ধরা পড়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিশ্বসংস্থা এবং প্রতিবেশী দেশগুলো ইতিমধ্যেই নেপালে জরুরি অর্থ ও ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে।

ভোরের আকাশ/এম

নেপাল-তিব্বত

শেয়ার করুন: