শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তুরস্কের আকাশসীমার দিকে এগিয়ে আসা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, তুর্কি ভাষায় প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের আকাশসীমার দিকে ধেয়ে আসছিল এবং তা শনাক্তের পরই ধ্বংস করা হয়।

ন্যাটোর সদস্য তুরস্ক তাদের বিবৃতিতে বলেছে, অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে দিতে পারে- এমন কোনো পদক্ষেপ থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

ন্যাটোর আর্টিকেল-৫ অনুযায়ী, কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে বাকিরা সম্মিলিতভাবে তা প্রতিহতে উদ্যোগ নেবে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর এই প্রথম কোনো ন্যাটোভুক্ত দেশের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র যাওয়ার খবর পাওয়া গেল।  

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এ ঘটনায় তেহরানকে সতর্ক করেছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফোনে আব্বাস আরাগচিকে বলেছেন, সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে- এমন পদক্ষেপ এড়িয়ে চলা উচিত।

ভোরের আকাশ/এনএস

ক্ষেপণাস্ত্রন্যাটোতুরস্ক

শেয়ার করুন: