শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস মোদির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস মোদির
বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস মোদির

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে বাংলাদেশ সরকারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে তিনি বলেছেন, ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত।

সোমবার (২১ জুলাই) এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া বার্তায় তিনি এই শোক প্রকাশ ও সহানুভূতি জানান।

টুইট বার্তায় মোদি বলেন, “ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু তরুণ শিক্ষার্থীসহ যে প্রাণহানি ঘটেছে, তাতে আমি গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

তিনি আরও বলেন, “ভারত এই শোকের সময়ে বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজন হলে যেকোনো ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত।”

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এই ঘটনায় ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: