শেখ হাসিনার দেশে ফেরার অধিকার রয়েছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, শেখ হাসিনা একজন নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তাই তার নিজের দেশে ফেরার অধিকার রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বর্তমানে তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
এর আগে রয়টার্স-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দেশে ফিরে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত, প্রাণিসম্পদ বিকাশ ও কৃষি বিপণনমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, "বাংলাদেশে যেটা হচ্ছে, কোনোটাই ঠিক নয়। শেখ হাসিনা একজন নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তাই তার নিজের দেশে ফেরার অধিকার রয়েছে।"
তিনি আরও বলেন, গত দুই-তিন বছরে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে, তা দেশটির জনগণ ও সংবিধানের জন্য ভালো নয়।
ভোরের আকাশ/এনএ