শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইয়েমেনে হুথি হামলার নিন্দা জানালো মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেনের মারিব ও হাদরামাউত অঞ্চলে হুথি হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

ইয়েমেনে মার্কিন দূতাবাস বলেছে, এসব হামলায় নিহত ইয়েমেনি সেনারা দেশের জন্য সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।

ইয়েমেনের মারিব ও হাদরামাউতে হুথি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন মিশন এসব হামলাকে 'কাপুরুষোচিত' বলে উল্লেখ করে এবং নিহত ইয়েমেনি সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানায়।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, নিহত সাহসী ইয়েমেনি সেনাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।

মার্কিন দূতাবাস আরও দাবি করেছে, এ হামলাগুলো ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সন্ত্রাসবাদের আরেকটি উদাহরণ।

আরও পড়ুন

টং দোকানে চায়ের আড্ডায় তথ্যমন্ত্রী

এর আগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী জানায়, হুথিরা মারিব ও হাদরামাউতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যাতে বহু সেনা নিহত ও আহত হন। হুথি গোষ্ঠীও পরে একটি 'বৃহৎ ও বিশেষ সামরিক অভিযান' পরিচালনার কথা ঘোষণা করে।

জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টলাইনে সরকারপন্থী বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ আবারও বেড়েছে। ২০২২ সালের যুদ্ধবিরতির পর তুলনামূলক শান্ত অবস্থা থাকলেও সাম্প্রতিক ঘটনাগুলো নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/এম

মার্কিন দূতাবাস

শেয়ার করুন: