শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের সামনেই ভারতীয়র শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৪:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ডালাসে একটি মোটেলে ওয়াশিং মেশিন নিয়ে তর্কে জড়ানোর ঘটনায় এক ভারতীয়র ওপর হামলা চালিয়ে শিরশ্ছেদ করেছে তারই সহকর্মী। বুধবার (১০ সেপ্টেম্বর) কর্ণাটকের বাসিন্দা চন্দ্র নাগমল্লাইয়া তার সহকর্মী ইয়োরদানিস কোবস-মার্টিনেজকে ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার না করার নির্দেশনা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তার ওপর হামলা চালান। খবর এনডিটিভি

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার (১০ সেপ্টেম্বর) মোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত চন্দ্র নাগমল্লাইয়া পরিচ্ছন্নতা কর্মী- ৩৭ বছর বয়সী কিউবান অভিবাসী ইয়োর্ডানিস কোবস-মার্টিনেজকে ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার না করার নির্দেশনা দেন। এতে ক্ষুব্ধ হয়ে মার্টিনেজ একটি মাচাতে (চাপাতি) দিয়ে নাগমল্লাইয়াকে একাধিকবার আঘাত করতে থাকে। এ সময় নাগমল্লাইয়া দৌড়ে পালিয়ে অফিসের সামনে পার্কিং করা গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন।

ঘটনাস্থলে নাগমল্লাইয়ার স্ত্রী এবং ১৮ বছর বয়সী ছেলে উপস্থিত ছিলেন। তারা দৌড়ে এসে মাটিনেজকে থামানোর চেষ্টা করেন। কিন্তু তাদের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে নাগমল্লাইয়ার শিরশ্ছেদ করে মাটিনেজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মার্টিনেজ নাগমল্লাইয়ার কাটা মাথা নিয়ে ডাস্টবিনের দিকে যাচ্ছে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মাচাতেসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নিন্দা জানিয়ে এক এক্স বাতায় যুক্তরাষ্ট্রে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ‘কর্মক্ষেত্রে নাগমল্লাইয়াকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছি। অভিযুক্ত ব্যক্তি ডালাস পুলিশের হেফাজতে রয়েছে। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

এদিকে অভিযুক্ত মার্টিনেজের বিরুদ্ধে অপরাধমূলক ইতিহাস রয়েছে বলে জানা গেছে, এরআগে গাড়ি চুরি এবং হামলার অভিযোগ গ্রেফতার করা হয়েছিল তাকে।

ভোরের আকাশ/তা.কা

যুক্তরাষ্ট্রেভারতহত্যা

শেয়ার করুন: