শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কলম্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে দে লা এসপ্রিয়েলার শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ আগস্ট ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। শুক্রবার (৭ আগস্ট) আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নিয়েই তিনি দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সরকারি প্রক্রিয়া সুসংহত করা এবং দেশের তেল ও গ্যাস খাতকে পুনরুজ্জীবিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত জুন মাসে অনুষ্ঠিত হওয়া নির্বাচনের দ্বিতীয় দফায় ৪৯.৬ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন দে লা এসপ্রিয়েলা। এতে তিনি তার নিকটতম বামপন্থী প্রতিদ্বন্দ্বী ইভান সেপেদাকে এক শতাংশেরও কম ভোটের ব্যবধানে পরাস্ত করেন।

নির্বাচনী প্রচারণার সময় থেকেই দে লা এসপ্রিয়েলা দেশে অপরাধ ও মাদক পাচারের বিরুদ্ধে এক শূন্য সহনশীলতার (জিরো টলারেন্স) নীতি ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন

কাতারে নিখোঁজ ইরানি পাইলটদের তথ্য নেই: আকরামিনিয়া

তার মূল পরিকল্পনার মধ্যে রয়েছে মাদক পাচারকারীদের দমনে বিশেষ ‘মেগাপ্রিজন’ বা বিশাল আকারের কারাগার নির্মাণ করা এবং সশস্ত্র ‘নারকো-সন্ত্রাসী’ শিবিরগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু বানানো। এ ছাড়া গেরিলা গোষ্ঠীগুলোর সঙ্গে আগের প্রশাসনের শুরু করা শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় তার এই কঠোর অবস্থানকে এল সালভাদরের জনপ্রিয় ও কঠোর প্রেসিডেন্ট নায়িব বুকেলের নীতির সঙ্গে তুলনা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে পুরো লাতিন আমেরিকা জুড়ে ডানপন্থী ও ডোনাল্ড ট্রাম্প সমর্থিত রাজনৈতিক নেতৃত্বের যে জাগরণ দেখা যাচ্ছে, দে লা এসপ্রিয়েলার বিজয় তারই বড় এক বার্তা বহন করে।

ভোরের আকাশ/ইউএম

কলম্বিয়াশপথ গ্রহণরাষ্ট্রপতি

শেয়ার করুন: