শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।

শুক্রবার দেশটির নাবাতিয়েহ জেলায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। হামলার লক্ষ্যবস্তু ছিল নাবাতিয়েহ আল-ফাওকা, কফার রুম্মানে, শৌকিন, কাকাইয়েত আল-জিসর এবং জাওতার আল-গারবিয়েহ এলাকা।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, গত এক সপ্তাহে লেবাননে ২০টিরও বেশি হামলা চালানো হয়েছে। তার দাবি, এসব অভিযানে ১০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন এবং সম্ভাব্য হুমকি দূর করাই ছিল এসব হামলার উদ্দেশ্য।

আরও পড়ুন

বেলিংহামের দ্বিতীয় গোল, ইংল্যান্ড ২-১ নরওয়ে

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজার ৩২১ জন নিহত এবং ১২ হাজার ২০৪ জন আহত হয়েছেন। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার সেনাপ্রধান রুডলফ হাইকালের সঙ্গে দক্ষিণাঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বৈঠকে ইসরায়েলি হামলার পাশাপাশি নিরাপত্তা কাঠামোর আওতায় নির্ধারিত পরীক্ষামূলক এলাকাগুলোতে লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং সেখান থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।

ভোরের আকাশ/এম

লেবানন

শেয়ার করুন: