শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজামুখী ফ্লোটিলা থেকে সরে দাঁড়ালো ইতালি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ অক্টোবর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌ-অভিযান ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে সরে দাঁড়িয়েছে ইতালি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছানোর পর ইতালীয় যুদ্ধজাহাজ আর বহরটির সঙ্গে থাকবে না। এতে ফ্লোটিলার যাত্রীরা ইসরায়েলি হামলার মুখে আরও ঝুঁকিতে পড়বেন।

৪০টির বেশি নৌকা ও পাঁচ শতাধিক যাত্রী নিয়ে গঠিত এই বহরে রয়েছেন সংসদ সদস্য, আইনজীবী, সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের নাগরিক। তাদের লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় সরাসরি মানবিক সহায়তা পৌঁছানো।

ইতালি প্রস্তাব দিয়েছিল, ফ্লোটিলা যেন সাইপ্রাসে থেমে সহায়তা পাঠায়। তবে সংগঠকরা তা প্রত্যাখ্যান করে জানিয়েছে, ‘আমাদের যাত্রা চলবেই।’

গত সপ্তাহে গ্রিস উপকূলে বহরটি ড্রোন হামলার শিকার হয়। ফ্লোটিলা সদস্যরা এর জন্য ইসরায়েলকে দায়ী করলেও তেলআবিব তা অস্বীকার করেছে। তবে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কোনো মূল্যে তারা গাজায় ফ্লোটিলার পৌঁছানো ঠেকাবে।

জনসভায় হতাহতের ঘটনাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’বললেন থালাপতি বিজয়জনসভায় হতাহতের ঘটনাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’বললেন থালাপতি বিজয়
ফ্লোটিলার ইতালীয় মুখপাত্র মারিয়া এলেনা দেলিয়া বলেন, আজ রাতেই ইসরায়েল আমাদের আক্রমণ করতে পারে। ইতালির প্রতিরক্ষামন্ত্রীও মনে করছেন, নৌবহরটি থামিয়ে সদস্যদের আটক করা হবে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্লোটিলা বন্ধের আহ্বান জানিয়েছেন। আর পোপ লিও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ভোরের আকাশ/মো.আ.

মানবিক সহায়তাইতালিঅবরুদ্ধ গাজা

শেয়ার করুন: