শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাহাড় থেকে পড়ে গেলেন বাবা-ছেলে, ঝাঁপ দিলেন মা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সকাল থেকেই পাহাড়ের ওপর দাঁড়িয়ে ছিলেন ১৮ বছরের কুনাল। নিচে তখন তার মা-বাবাসহ স্থানীয়রা। তাকে একের পর এক কথা বলে বোঝানোর চেষ্টা চলছিল। কেউ মায়ের কথা মনে করিয়ে দিচ্ছিল, কেউ কেউ ভবিষ্যতের কথা ভাবতে বলছিল। এমনকি তার পছন্দের আইফোন কিনে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু কোনো কিছুতেই যেন মন গলছিল না তার।

শেষ পর্যন্ত তাকে পাহাড় থেকে নামিয়ে আনতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ছেলেকে সরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে যান কুনাল ও তার বাবা মুরলিধর চান্দগুড়ে। আর স্বামী ও ছেলের এমন পরিণতি দেখে পাহাড় থেকে ঝাঁপ দেন তার মা সংগীতাও।

গত শুক্রবার (২১ আগস্ট) ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার তিসগাঁও এলাকায় ঘটেছে হৃদয়বিদারক এ ঘটনা।

পুলিশ জানায়, একটি আইফোনের কিস্তি পরিশোধের জন্য পরিবারের কাছে টাকা চেয়েছিলেন কুনাল। সর্বশেষ কিস্তির টাকা দেওয়া নিয়ে বাবার সঙ্গে তার তীব্র কথা কাটাকাটি হয়। এরপরই ক্ষুব্ধ হয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে তিসগাঁও এলাকার একটি পাহাড়ে ওঠেন।

কুনাল সকাল প্রায় ১০টার দিকে পাহাড়ে ওঠেন। বিষয়টি জানতে পেরে তার মা-বাবাসহ স্থানীয়রা সেখানে ছুটে যান। প্রায় তিন ঘণ্টা ধরে কুনালকে পাহাড় থেকে নিচে নামানোর চেষ্টা করা হয়। এ সময় সাবেক সরপঞ্চ সঞ্জয় যাদবসহ স্থানীয় কয়েকজন তাকে বোঝানোর চেষ্টা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা কুনালকে ফিরে আসার জন্য অনুরোধ করছেন। এ সময় এক ব্যক্তিকে অনুরোধ করতে দেখা যায়, অন্তত যেন তিনি তার মায়ের জন্য বেঁচে থাকেন। কিন্তু জবাবে কুনাল বলেন, ‘আমি মরে যেতে চাই, এটাই আমার একমাত্র পথ!’

এ সময় তাকে শান্ত করতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন ধরনের আশ্বাসও দেন। এমনকি তাকে আইফোন কিনে দেওয়ার কথাও বলেন। কিন্তু এসব আশ্বাসেও কুনাল পাহাড় থেকে নামতে রাজি হননি। পরে, প্রায় তিন ঘণ্টা পর দুপুর ১টার দিকে কুনালের বাবা মুরলিধর ছেলের কাছে ওঠেন। তিনি কুনালকে পাহাড়ের কিনারা থেকে সরিয়ে আনার চেষ্টা করেন। এ সময় দুজনই ভারসাম্য হারিয়ে পাহাড়ের নিচের খাদে পড়ে যান।

আরও পড়ুন

রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

ঘটনাটি তখণ সামনে থেকেই দেখছিলেন কুনালের মা সংগীতা। স্বামী ও ছেলেকে পাহাড় থেকে পড়ে যেতে দেখে তিনিও পাহাড় থেকে ঝাঁপ দেন।

পুলিশ জানিয়েছে, আইফোনের কিস্তি পরিশোধের চাপ থেকেই কুনালের সঙ্গে পরিবারের বিরোধের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার আরও তদন্ত চলছে। তবে কুনালের মানসিক অবসাদে ভোগার কথা কিছু প্রতিবেদনে বলা হলেও পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত করেনি। সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/এনএস

পাহাড় থেকে পড়ে গেলেনবাবা-ছেলে

শেয়ার করুন: